• Featured 1
  • Featured 2
  • Featured 3
  • Latest Posts

    Sunday, April 11, 2021

    কনশিয়াস ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের (সিইএ) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করে সংগঠনটি।

    সোমবার বিকেলে রাজধানীর একটি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় মোঃ রুহুল আমীন-এর সভাপতিত্বে এবং ঈমাম হোসেন-এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটি ফর ন্যাশনাল চ্যারিটি (ঢাকা)-এর মতিঝিল অঞ্চল সেক্রেটারি ও বিশিষ্ট ব্যবসায়ী মোহতাসিম বিল্লাহ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমাজ কর্মী ও সোসাইটি ফর ন্যাশনাল চ্যারিটির সদস্য শামসুল বারি, স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সাবেক সদশ্য সোহেল রানা প্রমুখ।
    প্রধান অতিথির বক্তব্যে মোহতাসিম বিল্লাহ বলেছেন, আজকের দিনের সচেতন ও নৈতিক শিক্ষায় শিক্ষিত তরুনদেরই আগামীর বাংলাদেশ বিনির্মানে অগ্রনী ভুমিকা পালন করতে হবে। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বর্তমান পর্যন্ত নৈতিকতা সম্পন্ন মানুষই বাংলাদেশের উন্নয়নে অগ্রসৈনিকের ভূমিকা পালন করেছে। আমাদের স্বাধীনতা সংগ্রাম ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন-সংগ্রামসহ জাতির যেকোন ক্রান্তিকালে এরা থেকেছে আপসহীন। তাই ক্ষুধা দারিদ্র ও বঞ্চনা মুক্ত সমাজ প্রতিষ্ঠায় সমাজের সকল নৈতিকতা সম্পন্ন মানুষকে নেতৃত্বের জন্য যোগ্যতর করে গড়ে তুলতে হবে। তিনি আর্ত-মানবতার কল্যাণে যুব সমাজ সহ সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
    সভাপতির বক্তব্যে রুহুল আমীন বলেন আজ আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের প্রস্তুতি নিচ্ছি। কিন্তু স্বাধীনতার প্রকৃত স্বাদ এখনো আমরা পাইনি। আমাদের অনেক পরে স্বাধীনতা লাভ করেও সিঙ্গাপুর, মালয়েশিয়া আজ পৃথিবীর বুকে একটি সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
    অথচ আমরা আমাদের নোংরা মানসিকতার কারনে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারিনি। তিনি এজন্য দুর্নীতি, নোংরা রাজনৈতি এবং রাজনৈতিক নেতাদের অসুস্থ মানসিকতাকে দায়ী করেন। তিনি আরো বলেন ভবিষ্যতে কিছু হওয়ার কিংবা কিছু পাওয়ার ইচ্ছা না থাকলে বাংলাদেশে কেউ আন্তরিকতার সাথে সামাজিক কাজে এগিয়ে আসেনা। কেউ ফেইম স্বীকার, কেউ পোস্ট স্বীকার, আবার কেউবা বিদেশি ফান্ড বা ভিসা স্বীকার। একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য সামাজিক কাজে অংশ গ্রহণ করা মানুষের সংখ্যা অনেক কম। তাই সকলকে এই কাজে এগিয়ে আসতে হবে।
    সংক্ষিপ্ত আলোচনা শেষে সংগঠনের ২০২০ সেশনের জন্য ইঞ্জিনিয়ার মিন্টু আলীকে সভাপতি, এবং শেখ সাদিকে সেক্রেটারি করে পরিচালনা কমিটি ঘোষণা করা হয়। এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

    কনশিয়াস ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন:

    কনশিয়াস ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের (সিইএ) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করে...

    Powered By Blogger

    Search This Blog

    Powered by Blogger.

    Blogger templates

    Pages

    About

    back to top